Tuesday, January 3, 2017

ছানার মোহনভোগ

ছানার মোহনভোগ

cooking

উপকরণ 

২৫০ গ্রাম বাড়িতে কাটানো ছানা | এর জন্যে দেড় লিটার দুধ এর প্রয়োজন | পাতিলেবুর রস দিয়ে দুধ কাটালেই ভালো হয় | ১০-১২ টেবিল চামচ চিনি কে গুড়ো করে নিতে হবে| মিষ্টি নিজের পছন্দমতন কম-বেশি | ২ টি ছোটো এলাচ গুড়িয়ে নিতে হবে | অল্প কেশর ২ টেবিল চামচ উষ্ণ গরম দুধে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে | আর কেশরের পরিবর্তে ছোটো এক চামচ গোলাপ জলও দেওয়া যায় | তবে কেশর না দিলেও ২-৩ টেবিল চামচ দুধ লাগবে| ৭-৮ টি আমন্ড (কাঠ বাদাম) স্লাইস করা আর এক চা চামচ পিস্তা কুচোনো | 
প্রণালী

এবার টাটকা কাটানো ছানা ‚ গুড়ো চিনি ‚ এলাচের গুড়ো‚ কেশর দুধ বা প্লেন দুধ‚ কেশর না থাকলে গোলাপ জল সব কিছু মিক্সিতে দিয়ে ৩০ সেকেন্ড চালালেই চলবে| একটি মসৃণ পেস্ট তৈরি হবে | এবার এই ছানা মাখাটি একটি পাত্রে রেখে ওপর থেকে বাদাম-পিস্তা ছড়িয়ে ফ্রিজে ঘন্টাখানেক রেখে পরিবেশন করুন আর নিজেও খান | কেমন লাগলো জানান| এত সোজা আর এত সুস্বাদু যে জিভে না দেওয়া অবধি বোঝা যাবে না|

Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP