Sunday, January 8, 2017

চিকেন কাশ্মীরি কোরমা



চিকেন কাশ্মীরি কোরমা

cooking tips

উপকরণ :
·         চিকেন ৫০০ গ্রাম,
·         লবণ পরিমাণমতো,
·         আদা বাটা ২ চা চামচ,
·         রসুন বাটা ২ চা চামচ,
·         গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি) ৪-৫টি,
·         গরম মসলা পাউডার ২ চা চামচ,
·         পেঁয়াজ বেরেস্তা আধা কাপ,
·         টকদই আধা কাপ,
·         বাদাম বাটা ২ চা চামচ,
·         তেজপাতা ৩টি,
·         কাঁচামরিচ ৫-৬টি,
·         ঘি পোয়া কাপ,
·         তেল পোয়া কাপ,
·         কিশমিশ পোয়া কাপ,
·         পেঁয়াজ বাটা ১ চা চামচ,
·         ধনে বাটা ২ চা চামচ,
·         লেবুর রস ১ চা চামচ,
·         দুধ আধা কাপ।
প্রণালী :
চিকেনের সঙ্গে লেবুর রস, লবণ, আদা বাটা, রসুন বাটা, টকদই একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টার মতো রেখে দিন। এরপর একটি পাতিলে ঘি ২ মিনিট গরম করুন। এরপর সমস্ত মসলা দিয়ে কষান।
কষানো হয়ে গেলে চিকেন ও দুধ দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে ২ মিনিট রেখে নামান।
Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP