Sunday, January 8, 2017

জিলাপি



জিলাপি 
Cooking

 
উপকরণ
Ø  ময়দা - ১ কাপ
Ø  কর্নফ্লাওয়ার - ২ চা চামচ
Ø  ইস্ট- ১ চা চামচ
Ø  তেল(সয়াবিন) - ১ চা চামচ
Ø  টক দই - ১ টে চামচ
Ø  উষ্ণ পানি- ১ কাপ বা এর চাইতে সামান্য কম
Ø  জিলাপি ভাজার জন্য তেল - ১ কাপ
Ø  চিনির শিরার জন্য লাগবে-
Ø  চিনি - ১ কাপ
Ø  পানি - ১ কাপ
Ø  লেবুর রস - ১ চা চামচ
প্রনালী
·         সিরা তৈরির উপাদান ও জিলাপি ভাজার তেল বাদে বাকি সব উপাদান ভালো করে মিশিয়ে ১ ঘন্টা কোনো উষ্ণ জায়গায় রেখে দিন।
·         এবার এক চুলায় কড়াইতে চিনি আর পানি ১৫ মিনিট জ্বাল দিয়ে শিরা বানিয়ে নিন। ১৫ মিনিট হয়ে গেলে লেবুর রস দিয়ে একদম মৃদু আঁচে এ রাখুন।
·         অপর চুলায় কড়াইতে তেল ভালো করে গরম করে জ্বাল কমিয়ে দিন। এবার জিলাপি ভেজে নিন।
·         তেল যাথেষ্ট গরম করে তবেই জিলাপি ছাড়বেন ও কম জ্বালে এ ভাজবেন, নাহলে সাথে সাথে পুড়ে যাবে।
·         জিলাপির রং কমলা বা জাফরানি এমনিতেই হবে কোনো ফুড কালার দেয়ার দরকার নেই।
·         জিলাপি ভাজা হলে তেল ঝরিয়ে শিরায় দিন এবং ২ মিনিট রেখে তুলে ফেলুন তা না হলে নরম হয়ে খুলে যাবে।
·         গরম গরম পরিবেশন করুন।
Share:

0 comments:

Post a Comment

Translate

Labels

Blog Archive

Your IP